ভেজা কিসমিস খাওয়ার ফলে শরীরে কী কী পরিবর্তন ঘটে
কিসমিস হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি এক ধরনের খাবার।আমরা এই পোস্টটির মাধ্যমে কিসমিসের গুনাগুন সম্পর্কে জানব। ভেজা খাওয়ার ফলে শরীরে কী কী পরিবর্তন ঘটে? কিসমিসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলো কী কী? সেই বিষয়ে বিস্তারিত জানবো।
কিসমিস তৈরি হয় মূলত আঙ্গুর ফল থেকে। প্রাকৃতিকভাবে বিশেষ কিছু কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শুকনো কিসমিস পেয়ে থাকি। আপনি জানলে অবাক হবেন যে এই কিসমিসের কতগুলো উপকারিতা রয়েছে। প্রচুর গুনাগুনে পরিপূর্ণ একটি খাবার হচ্ছে শুকনো কিসমিস। আজকে আমরা ভেজা কিসমিস খাওয়ার ফলে শরীরে কী কী পরিবর্তন ঘটে সেই সম্পর্কেতো জানবই এর পাশাপাশি কিসমিসের দারুন দারুন গুনাগুন সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব।
পোস্ট সূচিপত্র:-
- কিসমিস কিভাবে তৈরি করা হয়
- কিসমিস খাওয়া কি আদৌ শরীরের জন্য উপকারী
- ভেজা কিসমিস খাওয়ার ফলে শরীরে কী কী পরিবর্তন ঘটে
- কাদের জন্য কিসমিস খাওয়া অত্যন্ত জরুরী
- কিসমিস খাওয়ার বিশেষ কিছু উপকারিতা
- কিসমিস খেলে কি মানুষ মোটা হয়
- খালি পেটে কিসমিস খেলে কি হয়
- কিসমিস খাওয়া কাদের জন্য উচিত না
- শেষ মন্তব্য
কিশমিশ কিভাবে তৈরি করা হয়
কিসমিস খাওয়া কি আদৌ শরীরের জন্য উপকারী
বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই এই কিসমিস পাওয়া যায় এবং সবাই এটি দলের খাবারে ব্যবহার করে থাকে।যেমন -মিষ্টি তৈরিতে, কেক, সেমাই,পায়েস ইত্যাদি। কিসমিস নানা ধরনের পুষ্টিগুণে পরিপূর্ণ একটি খাবার। যেমন কিসমিসে বিভিন্ন ধরনের ভিটামিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর পাশাপাশি কিসমিসে রয়েছে আইরন,ক্যালসিয়াম। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কিসমিস খেলে শরীরে বিভিন্ন ধরনের উপকারিতা লক্ষ্য করা যায়। তাহলে চলুন জানা যাক কি কি উপকারিতা পাওয়া যায়।
যদি কোন মানুষের শরীরে শক্তির ঘাটতি দেখা দেয় তাদের জন্য সবচেয়ে ভালো একটি খাবার হচ্ছে কিসমিস।কারণ কিসমিস শরীরে শক্তির যোগান ঘটায়। শক্তিহীনদের জন্য এটি একটি ভালো খাদ্য। আমাদের মধ্যে অনেকেই আছে যারা শরীরের বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছে। সে সমস্যা উপলব্ধি করে এমন খাবার খেতে হবে যাতে ওই সকল সমস্যা স্বাস্থ্যকর ভাবে নিরাময় করা যায়। কিসমিস কিন্তু একটি স্বাস্থ্যকর খাবার।
আমাদের মধ্যে অনেকে আছে যাদের ঘন ঘন মাথা ঘুরায় এর একটি অন্যতম কারণ হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত না থাকা। কিসমিস হচ্ছে এমন একটি সাহায্যকারী খাবার যেটি রক্তস্বল্পতা দূর করতে বেশ ভালো কাজ করে থাকে। কারণ কিসমিসের মধ্যে রয়েছে আইরন যেটি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে থাকে। তাই কিশমির শরীরে রক্তের ঘাটতি পূরণ করে।
ভেজা কিসমিস খাওয়ার ফলে শরীরে কী কী পরিবর্তন ঘটে
কিসমিস বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে খাওয়া যায়। তবে সেই একই কিসমিস যদি ভিজিয়ে খাওয়া হয় তাহলে এর গুনাগুন আরো বেড়ে যায়। এখানে ভেজা কিসমিস বলতে যেটি বুঝানো হয়েছে এক গ্লাস পরিষ্কার পানিতে বিশেষত রাতে সেই পানির মধ্যে কিছুটা কিসমিস ফেলে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এর ফলে সমস্ত পানি কিসমিসের ভিতরে গিয়ে ফুলে ওটবে। এর ফলে যে গুনাগুন কমবে কিংবা বাড়বে এমন কোন কথা নেই তবে খেতে সুবিধা হবে।
এই কিশমিশ ভেজা পানি সকালে উঠে খেলে শরীরের নানা ধরনের সমস্যা নিরাময় করা যায়। ধারণা অনেকেরই ধারণা কিসমিস এভাবে খেলে এর সকল পুষ্টি গুনাগুন পাওয়া যায়। তবে এর কোন বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। কিন্তু তার মানে এই না যে কিসমিস খাওয়ার ফলে কোন উপকারই পাওয়া যায় না।অবশ্যই কিসমিস একটি স্বাস্থ্যসম্মত খাবার এটি যেকোনো ভাবে খাওয়া যেতে পারে।
যারা অতিরিক্ত পরিশ্রম করে তাদের জন্য এটি একটি ভালো খাবার কারণ এতে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেটি প্রাকৃতিকভাবে শক্তি যোগাতে সাহায্য করে। অনেকেই চায় তাদের বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠোক তার জন্য চেষ্টাও করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি কিসমিস বাচ্চাদের জন্য খুবই ভালো একটি এটি খাবার যার মধ্যে কোন ভেজাল নেই। একটি বাচ্চাদের শরীর মজবুত করার পাশাপাশি হাড় ও মজবুত করে থাকে।
তাই বাচ্চাদের খাদ্য তালিকায় কিসমিস রাখা জরুরী। যে সকল মানুষদের হার মজবুত না হোক সেটা বাচ্চা কিংবা বয়স্ক তাদের জন্য মেইন একটি খাবার হচ্ছে কিসমিস। ভেজা কিসমিস খাওয়ার ফলে শরীরের হাড় মজবুত হয়ে থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করতে ভেজা কিসমিসের কোন তুলনা নেই। কিসমিসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শরীরকে সুন্দর এবং সুস্থ রাখতে বেশ উপকারী। ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও কিসমিস ভূমিকা রাখে।
শরীরের বিভিন্ন ক্ষয় প্রতিরোধ করতে কিসমিসের ভূমিকা অপরিসীম। আমাদের শরীরের চুল, নখ কিংবা ত্বক ইত্যাদি সুন্দর ও ভালো রাখতে এবং ক্ষয় প্রতিরোধ করতে বেশি কার্যকরী। প্রতিদিন রাতে ৭-৮ঘন্টা কিসমিস পানিতে ভিজিয়ে রাখলে সেটি একেবারে নরম হয়ে যায় ফলের চিবিয়ে কিংবা গিলে খাওয়া যায় মূলত এটাকে ভেজা কিসমিস খাবার প্রক্রিয়া বলা হয়।
কাদের জন্য কিসমিস খাওয়া অত্যন্ত জরুরি
যে সকল মানুষের চোখের বিভিন্ন সমস্যা রয়েছে তারা চাইলে কিসমিস খেতে পারে কারণ এটি চোখকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। কারণ কিসমিসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যে সকল মানুষ তাদের শরীরে দুর্বলতা অনুভব করে তারা চাইলেও কিসমিস খেতে পারেন। এই খাবারটি বিভিন্ন গুণে পরিপূর্ণ তার একমাত্র কারণ হচ্ছে এটি প্রাকৃতিক।আমরা আঙ্গুর ফলকে করার জন্য।
তাজা প্রাকৃতিক আঙ্গুর রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যায় কিসমিস তাই এর সাধ যেমন মজাদার তেমনি পুষ্টি গুনাগুন এ পরিপূর্ণ। যে সকল মানুষদের হজমের সমস্যা রয়েছে তারা চাইলে কিসমিস খেতে পারেন হোক সেটা ভিজিয়ে। কিসমিস হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কারণ কিসমিস হচ্ছে প্রাকৃতিকভাবে একটি আঁশ জাতীয় খাদ্য। যাদের মলত্যাগের সমস্যা হয়ে থাকে তারা চাইলে ভেজা কিশমিস খেতে পারেন।
কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিসমিসের ভূমিকা রয়েছে। যাদের দাঁত দুর্বল তারা চাইলেও ভেজা কিসমিস খেতে পারে কারণ এটি দাঁত কে শক্ত করতে সাহায্য করে। যাদের চুল পড়ে যায় তারা চাইলেও কিসমিস খেতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডায়েটে করতে চান তারা নিয়ন্ত্রণের জন্য হলেও পর্যাপ্ত পরিমাণে কিসমিস খেতে পারেন। কারন ভেজা কিশমিশ খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে।
কিসমিস খাওয়ার বিশেষ কিছু উপকারিতা
কিসমিস খাওয়ার ফলে শরীরের কি কি পরিবর্তন ঘটে এ সম্পর্কে আমরা অনেক ধারণা করলেও আরো কিছু বিষয় সম্পর্কে অবগত হতে হবে। কিশমিশে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান যদি আমাদের শরীরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের শরীরের বিভিন্ন অংশ যেমন কিডনি, লিভার ও পেট এর স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে সকলেরই কিসমিস খাওয়া উচিত।
তবে গর্ভবতী মেয়েদের জন্য কিসমিস খাওয়া ভালো হলেও এ বিষয়ে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে।যদিও কিসমিসে রয়েছে আয়রন যা শক্তির যোগান দেয় তবুও বাচ্চা এবং মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে যেকোনো পুষ্টিবিদ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যে কোন খাবার খাবার আগেই একবার হলেও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
আরো পড়ুন :-খেজুর খাওয়ার উপকারিতা বা অপকারিতা - খেজুর খাওয়ার ফলে কী হয়।
কিশমিশ খেলে কি মানুষ মোটা হয়
কিসমিস যেমন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ঠিক তেমনি ওজন বাড়াতেও সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে কিসমিস খেলে ওজন কমে তবে এর থেকে বেশি খেলে ওজন বাড়ার সম্ভাবনাও থাকতে পারে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ আছে যারা ডায়েট করতে চায় তবে এর মধ্যে অংশ মানুষ আছে যে তারা মোটা হতে চায় তাদের জন্য কিসমিস হয়েছে ভালো একটি খাদ্য উপাদান। অনেকের জানা নেই যে কিশমিশ খেলে কি আদৌ মানুষ মোটা হয় কিনা।
কিসমিসে রয়েছে ফাইবার।যদি এটি কম পরিমাণে খাওয়া হয় তাহলে ডায়েটের কাজ করে। তবে অতিরিক্ত পরিমাণে খেলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কিসমিসে রয়েছে ক্যালোরি। প্রতিদিন অতিরিক্ত পরিমাণে এই ক্যালরিযুক্ত কিসমিস খাবার খেলে ওজন বেশি হতে পারে। কিসমিস যে প্রাকৃতিক চিনি কিংবা মিষ্টি আমরা খেলে অনুভব করি এটি আমাদের ওজন বাড়াতে পারে। তাই পরিণত পরিমাণের বেশি কিসমিস খেলে মানুষ খেলে মানুষ মোটা হয়।
আমরা তো ইতিমধ্যে যানলাম যে পরিমাণের বেশি কিসমিস খেলে মানুষ মোটা হয়। তবে এখানে আরেকটি মজার কথা হচ্ছে যদি অল্প পরিমাণে প্রতিদিন কিশমিশ খাওয়া যায় তাহলে ওজন নিয়ন্ত্রণ করাও সহজ হয়। যদি সকালে খালি পেটে ভেজা কিশমিশ খাওয়া যায় তাহলে দীর্ঘ একটা সময় ধরে ক্ষুধা লাগে না কারণ এর মধ্যে ফাইবার বিদ্যমান। তাই কিসমিস যেমন ওজন নিয়ন্ত্রণে কার্যকরী তেমন বাড়াতেও সহায়তা করে।
খালি পেটে কিসমিস খেলে কি হয়
আমরা জানি কিসমিস একটি ফলকে শুকিয়ে তৈরি করা হয়। তবে এর মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, ক্যালোরি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি গ্লাসে পানি ভরে কিসমিস ভিজিয়ে রেখে সেটি যদি সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই পর্যাপ্ত পরিমাণে কিসমিস নিয়ে প্রতিদিন এই একই রুটিন বারবার পালন করলে হজমের সমস্যা দূর করা যাবে। তাই খালি পেটে কিসমিস খাওয়ার গুরুত্বপূর্ণ একটি উপকারিতা হচ্ছে হজম ক্ষমতা বৃদ্ধি করা।
কিসমিস খাওয়া কাদের জন্য উচিত না
প্রত্যেকটা খাবারই একটা নির্ধারিত পরিমাণ মেনে খেতে হয়। অধিকাংশ মানুষদের বিভিন্ন সমস্যা দূর করার জন্য কিসমিস একটি ভালো খাবার হলেও কিছু মানুষদের জন্য এই খাবারটি বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। কিসমিস খাওয়ার ফলে শরীরে কি কি পরিবর্তন ঘটে সেটি আমাদের ইতিমধ্যে জানা হলেও এখন আমরা জানবো কাদের জন্য এটি খাওয়া একদমই ক্ষতিকর। যেমন -
- অতিরিক্ত পরিমাণে কিসমিস খেলে ওজন বেড়ে যেতে পারে।
- রক্তের শর্করার পরিমাণও বাড়তে পারে।
- ডায়াবেটিস রোগীদের কিসমিস খাবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কারন অতিরিক্ত কিসমিস খেলে শর্করার মাত্রা বেড়ে যায় ফলে সমস্যার সৃষ্টি হয়। আর যদি খেতেই চান তাহলে খুবই স্বল্প পরিমাণে খেতে হবে।
- কিছু সংখ্যক মানুষ আছে যাদের কিসমিসে এলার্জির সমস্যা রয়েছে। এই সকল মানুষদের কিসমিস না খাওয়াই ভালো।
- অতিরিক্ত পরিমাণে কিসমিস খেলে পেটে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় যেমন -ডায়রিয়া হয়ে যায়, পেট ফাঁপা ভাব হয়। আবার অনেক সময় পেটে গ্যাস সৃষ্টি ও করতে পারে। যাদের এই সকল সমস্যা আগেই রয়েছে তাদের এই খাবার থেকে বিরত থাকা উচিত।
- যাদের দাঁতের সমস্যা তারা কিশমিস খাওয়া বাদ দিতে পারেন। তবে আরেকটি উপায় আছে যদি কিশমিশ খেতেই চান তাহলে পর্যাপ্ত পরিমাণে কিসমিস খেয়ে এরপর সাথে সাথে ব্রাশ করে নিতে পারেন। কারণ যদি ব্রাশ না করা হয় দাঁতের ফাঁকে সে খাবারটা লেগে থাকে ফলে দাঁতের সমস্যা সৃষ্টি করতে পারে ।
শেষ মন্তব্য

-Recovered-sob-kora-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered.jpg)
মিম ব্লগার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url